
রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগের মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ। জানাগেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বুধবার(১৪ সেপ্টেম্বর) রাতে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃ মালেকসহ ৩২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত পরিচয়ে ১০০/১২০ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি মামলা করেন। আর এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রুহিয়া থানাধীন আসাননগর গ্রামের মৃত জহির উদ্দিনের দুই ছেলে মোশারুল ইসলাম (৫০) ও আঝারুল ইসলাম (৪০), কুজিশহর গ্রামের মৃত আলহাজ্ব খজমত আলীর ছেলে আব্দুল কাদের (৬২) এবং ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৪৫)। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ থাকে যে,গত ৩ সেপ্টেম্বর একই দিনে থানা মহিলা আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে দুই দলের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই দলের ২০ জন নেতাকর্মী আহতসহ ৪টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২