
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের স্টেশন রোডে বাংলাদেশ রেলওয়ে কর্মচারি কল্যাণ ট্রাস্টের লিজ নেয়া জায়গায় নকশা বর্হিভূতভাবে নির্মিত মার্কেট একাংশ ভেঙে ফেলা হয়েছে। এতে ভাঙ্গা পরেছে শতাধিক দোকান ঘর। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা পুর্নেন্দু দেব এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, রেলওয়ে কর্মচারি কল্যাণ ট্রাস্টের লিজ নেয়া জায়গায় নকশা বর্হিভূতভাবে নির্মিত বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে কর্মচারি কল্যাণ সুপার মার্কেটের একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। নকশায় ৭০/১০০ ফুট একটি গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। মার্কেট কর্তৃপক্ষ সেই গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থপানা নির্মাণ করেছিল। সেই অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান আজকের এ অভিযানের বিষয়ে ২০ দিন আগে উচ্ছেদের আওতায় পরা দোকানদারদের রেলওয়ের বিভাগীয় অফিস লালমনির হাট থেকে নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা