
রবিউল হাসান লায়ন: জামালপুরে পৌর এলাকা থেকে খোরশেদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে পৌরসভার ১২ নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামে খোরশেদা বেগমের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নাজিম উদ্দিন এবং নিহতের ভাই শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী