প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২২, ৬:৪৮ পি.এম
জামালপুরে নিজ বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

রবিউল হাসান লায়ন: জামালপুরে পৌর এলাকা থেকে খোরশেদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে পৌরসভার ১২ নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামে খোরশেদা বেগমের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নাজিম উদ্দিন এবং নিহতের ভাই শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.