হোম » সারাদেশ » জামালপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপি

জামালপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপি

রবিউল হাসান লায়ন: জামালপুর সদরে সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।  এ উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং চেক তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি সম্প্রতি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!