
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নদী থেকে ব্যাটারি চালিত অটোচালক সুলতান মিয়া (৩৮) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকিনায় ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে মরদেহ করা হয়। নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। ধারণা করা হচ্ছে একটি চক্র তাকে জবাই করে হত্যা করে অটো নিয়ে পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখ পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর জানান, গত সোমবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। এরপর পরিবার মিলে সবাই খুঁজতে থাকেন। পরের সংবাদ পেয়ে কাকিনা ইশোরকোল গ্রামে চলে আসি।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অটোচালকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান