
রবিউল হাসান লায়ন: জামালপুরে মসজিদের ইমামকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানী এবং জোরপুর্বক বিয়ের প্রতিবাদে ঘটনার মুলহোতা আব্দুল খালেক, উজ্জল ও মমিনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার নাছিরপুরে এলাকার সর্বস্তরের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন, নাছিরপুর মসজিদের ইমাম সাইফুল ইসলাম, রফিক প্রমুখ।
এসময় বক্তারা মসজিদের ইমাম সাজ্জাদ হোসেন কে অন্যায় ভাবে হয়রানী বন্ধ সহ ঘটনার সাথে জড়িত আব্দুল খালেক, উজ্জল ও মমিনের দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান। উল্লেখ্য যে, ৩ সেপ্টেম্বর গেইটপাড় এলাকা থেকে তুলে নিয়ে ইমাম কে নির্যাতন করে তাদের পরিচিত এক মেয়ের সাথে বিবাহ করিয়ে দেন অভিযুক্তরা।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত