
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১টি মাটি কাটার ড্রেজার ১টি মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৭ আগস্ট) দুপুর ১২.০০ টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন- উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গ্রামের এলাকায় অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় ড্রেজার বসিয়ে মাটি কাটার ব্যবসা পরিচালিত করে আসছিল। এ রকম অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ডেজার ১টি মেশিন ও ৫০০০ হাজার ফুট পাইব ধ্বংস করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে দৌলতপুর থানার একাধিক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেনন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান