হোম » সারাদেশ » উল্লাপাড়ায় হেরোইনসহ মাদক কারবারী আটক

উল্লাপাড়ায় হেরোইনসহ মাদক কারবারী আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪৩) নামে এক শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। আটক রফিকুল ইসলাম চাপাইনবাবগঞ্জের নাচোল থানার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। বুধবার (২৪ আগস্ট) সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার সলঙ্গা থানার রামার চর এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর এলাকায় নেছারিয়া হোটেলের সামনে মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে রফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!