
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের উপরে হামলার ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৭ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল মজিদ এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার (২১ আগস্ট) রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী আব্দুল হাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃত ৭ নারী হলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন, আল মাহমুদের স্ত্রী ঝরনা খাতুন, হুমায়ুন কবিরের স্ত্রী ওজুফা বেগম, মো: নজরুল ইসলামের স্ত্রী হুসনে আরা, মো: আনসার আলীর স্ত্রী মালেকা খাতুন, জামাল পরামানিকের স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আলীমের স্ত্রী সুফিয়া খাতুন।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, রাতে মামলা করার পর ওই রাতেই অভিযান চালিয়ে ৭ নারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদেরকেই গ্রেফতার করা হবে। এছাড়াও তারা রাস্তার ওপরে গাছের গুড়ি পুতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রবিবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শন কারেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। এসময় এলাকাবাসী তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর গাড়ী ভাংচুর করে। হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হন।
এঘটনায় রবিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৭ নারীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান