
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সহসাধারণ সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর লালমনিরহাট প্রতিনিধি জনাব মোঃ সাহিদ বাদশা বাবু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক আমার বার্তা লালমনিরহাট প্রতিনিধি জনাব মোঃ কাওছার মাহমুদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) রাত ৮টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ বৈশাখী সুইটস এন্ড কনফেকশনারীতে এ কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা, কোষাধ্যক্ষ হেলাল হোসেন কবির, প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার মাহমুদ, নির্বাহী সদস্য সাধন চন্দ্র রায়, সজিব আলম, লিয়াকত আলী, জহির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জম্মদিন উপলক্ষে সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে জনাব মোঃ সাহিদ বাদশা বাবু ও জনাব মোঃ কাওছার মাহমুদদের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা