
রাউজ আলীঃ পাবনার বেড়া মডেল থানা পুলিশ মোহনগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামি শফিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৭ জুলাই) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শফিকুল ইসলাম বেড়া উপজেলার চর পেঁচাকোলা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।
বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানা যায় মোহনগঞ্জ খেয়াঘাট এলাকায় এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে। এ খবরের ভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই শামীম রেজা, এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মোহনগঞ্জ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার পাওয়া যায়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার