
খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের কারণে আড়াই মাস বয়সী এক কন্যাকে হত্যা করলেন পাষন্ড বাবা। এ ঘটনায় পুলিশ ঘাতক বাবা মো: উজ্জ্বল (২৫) কে আটক করেছে। বুধবার (২৭ জুলাই) রাত সোয়া ১২ টার দিকে উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছ গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক উজ্জ্বল ওই এলাকার সামাদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার রাতে মো: উজ্জল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এ সময় মেয়ে তামিমা বাবার কাছে ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জল তার কোল থেকে তামিমাকে আছাড় মারে। সবাই ঝগড়ায় ব্যস্ত ছিল। রাস্তা দিয়ে হেটে যাওয়া এক পথচারী লক্ষ্য করে শিশুটির অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রক্তাক্ত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার