
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে স্কাই ভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে বুধবার সন্ধ্যায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর চাটখিল উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএমএসফের যুগ্ম সাধারন সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন। সাংবাদিক ও সমাজসেবক রুবেল ভুঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
শেষে চাটখিল উপজেলা প্রেসক্লাব সদস্য এবং দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) আহবায়ক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চাটখিল প্রতিনিধি ইয়াছিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সদস্যরা হলেন,কামরুল কানন(৭১টিভি),সাংবাদিক আলাউদ্দিন, সাইফুল ইসলাম রিয়াদ(নোয়াখালীর বার্তা) , সিরাজুল ইসলাম হাসান(দৈনিক বর্তমানদিন),আনোয়ারুল আজিম(দৈনিক সংবাদ প্রতিদিন), মোঃ মনির হোসেন সোহেল (দৈনিক গণমানুষের আওয়াজ) , ওমর ফারুক, ইসমাইল হোসেন সজিব(দৈনিক সকালের সময়),মাহবুবুর রহমান পিংকু। কমিটি আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার