
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় মোঃ মাফিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হয়। ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ ওই আসামীর মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামী পলাতক রয়েছেন। ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার একমাত্র আসামি মাফিজুল ইসলাম (২৩) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মোঃ মাফিজুল ইসলাম জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে। ৮৩/২০১৫ নং মামলার একমাত্র আসামি মাফিজুল ইসলাম এর বিরুদ্ধে রাস্ট্রপক্ষে দণ্ডবিধি’র ৩০২ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারায় বর্ণিত সর্বোচ্চ শাস্তি মুত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং আসামিকে একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেন জেলা দায়রা জজ। এ ছাড়াও সুপ্রীম কোর্টের হাইকোট বিভাগের অনুমোদন সাপেক্ষে দণ্ডিত আসামি মাফিজুল ইসলামকে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ এবং জরিমানার অর্থ ভিকটিমের সন্তান দ্বয়কে প্রদান করার জন্য ও আসামি বরাবরে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার