
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০পিচ ইয়াবাট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের টিম মঙ্গলবার( ২৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় বগুড়া সদর থানার মালতিনগর দক্ষিনপাড়া সাকিনস্থ অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ তরিকুল ইসলাম এর “তমা ভিলা” নামক বাসার সামনে ল্যাম্প পোষ্টের নিচে গলির রাস্তার উপর হইতে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ বিদ্যুৎ শেখ(২৩), পিতা-মোঃ মোস্তফা শেখ, এ/পি সাং-চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড (জনৈক অটো রিক্সাচালক ইলিয়াসের বাসার ভাড়াটিয়া), স্থায়ী সাং-মালগ্রাম ২। মোঃ সঞ্জয় হাওলাদার ওরফে হিমেল(২৫),পিতা-মোঃ বাবু হাওলাদার, সাং-চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, উভয় থানা-বগুড়া সদর , ৩। মোঃ মিল্লাত প্রাং(২৮), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, সাং-নেপালতলী মধ্যপাড়া, থানা-গাবতলী, সকলের জেলা-বগুড়াগণদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার