
নিরজনঃ উল্লাপাড়া বালসা বাড়ির কবির ১৫ জুলাই ২০২২, বাইক এক্সিডেন্টে মারা গেছে “বদ মেজাজ” এর এডমিন কবির। ছেলেটি আমার কেউ না, কখনো দেখা হয়নি, তেমন চিনিও না। ছেলেটি আমার উপজেলার, ছেলেটির জন্য খুব মায়া হচ্ছে। মাথায় রক্তক্ষরণ হয়। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর মারা যায়।
শ্যামা বর্ণের, মায়াময় হাসি। বাবা নেই। মাকে নিয়ে বসবাস । ভিডিও ক্রিয়েট করে উপার্জন করতো। মাকে একা করে দিয়ে চলে গেল। পেজে দেখলাম ১ মিলিয়ন ফলোয়ার। ওর একটা কমন ডায়লগ ছিলো, ‘ওরে আল্লাহরে ওমা’।
বন্ধুরা হয়তো এক সময় ভুলে যাবে! কিন্তু মা কিভাবে ভুলে থাকবে, অকালে এভাবে ঝড়া পড়া সন্তানের চলে যাওয়াতে।
রাস্তা ঘাটে চলাচলের ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন। বেপরোয়া গাড়ী চলাচল বাড়ছে দিন দিন।
কবিরের জন্য দোয়া রইলো। ওর মাকে শোক সইবার ক্ষমতা দিন মওলা।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার