
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৫ জুলাই) সকালে আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা বিতরণের উদ্বোধন করেন আনসার ও ভিডিপি ফেনী জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান। এ সময় দাগনভূঞা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূঁইয়া, সার্কেল অ্যাডজুটেন্ট বিবি কুলছুম, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, প্রশিক্ষক মামুনুর রশীদ ও সোনাগাজী আনসার ভিডিপি প্রশিক্ষক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২১ চতুর্থ ধাপে দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণকারী পিসি এপিসিসহ ১ হাজার ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ভাতা প্রদান করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান