
দাগনভূঞা প্রতিনিধি: গতকাল বিকেলে দাগনভূঞা ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের নতুন রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ২ কেজি গাঁজা উদ্ধারসহ সিএনজিটি জব্দ করা হয় হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আব্দুল (২০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিষ্ণপুর গ্রামের লতু আলী হাজী বাড়ীর জাফর আহম্মেদের ছেলে। অপর আসামি মোঃ সোলেমান (৩৯) একই থানার গোলাইকরা গ্রামের মিজি বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় থেকে মাদক ক্রয় করে নোয়াখালীর সেনবাগ এলাকায় মাদক নিয়ে যাচ্ছিল। এছাড়াও উক্ত মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে ফেনী ও নোয়াখালী জেলায় মাদক বিক্রি করতো। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার