
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র ইফতেখার হোসেন বেনু এই বাজেট ঘোষণা করেন। ২০২২-২০২৩ অর্থ বছরে ৯৮ কোটি ৩২ লাখ ৯২ হাজার ১৩০ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। এতে ব্যয় ধরা হয় ৯৫ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা। আর স্থিতি রাখা হয় ৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা। তবে, এবারের বাজেটে পৌরবাসীর সুবিধার্থে নতুন কোন কর আরোপ করা হয়নি।
জানাগেছে, এবারের বাজেটে উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৬৯ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ৫৪১ টাকা, রাজস্ব তহবিল থেকে ২৬ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৩৮৪ টাকা এবং পানি শাখা থেকে ১ কোটি ৮২ লাখ ২৭ হাজার ২০৫ টাকাসহ সর্বমোট ৯৮ কোটি ৩২ লাখ ৯২ হাজার ১৩০ টাকার আয় ধরা হয়। আর এই ৩টি খাতে ব্যয় ধরা হয় ৯৫ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা।
বাজেট প্রসঙ্গে মেয়র ইফতেখার হোসেন আরও জানান, পৌরবাসির সুবিধার্থে এবারের বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। এছাড়াও পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, লাইটিং, রাস্তাঘাট মেরামত, মশা দূরকরণ ও কর্মচারী বেতন ব্যয়ে খরচ বেশী ধরা হয়েছে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা