
রবিউল হাসান লায়ন,জামালপুর: উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নের শতাধিক গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢোকেছে।
এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। ডুবে গেছে নিম্মাঞ্চলের বিভিন্ন ফসল। পাঠদান বন্ধ হয়েছে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলার সাতটি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল