
এস আর নিরব যশোরঃ যশোরের শার্শা থেকে ১০ পিচ সোনার বার সহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৯ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শেরআলীর ছেলে।
এ বিষয়ে,যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে সোনার একটি চালান পাচারের উদ্দেশ্যে, পাচারকারী ঢাকা থেকে গাড়ি যোগে সোনার বার নিয়ে বেনাপোল সীমান্তে যাচ্ছে। এমন গোপন খবরে, নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে আটক করা হয়। পরে, তার শরীর তল্লাশি করে ১০ পিচ সোনার বার পাওয়া যায়।
আটককৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য