
মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার নিচে থাকলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকাল থেকে নদী তীরবর্তী এলাকায় কাজ শুরু করেন লালমনিরহাট জেলা প্রশাসন। তাদের সরকারি জরিপ অনুপাতে এ পর্যন্ত ১৫হাজার ৫শত পরিবার পানিবন্দি রয়েছে মর্মে জানানো হয়েছে।
জানা যায়, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নামক এ সকল নদীতে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। ধরলা বন্যা নিয়ন্ত্রণ বালুর বাঁধে দেখা দিয়েছে ধ্বস।
আরও জানা যায়, লালমনিরহাট জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে এ সকল বন্যার্তদের জন্য প্রাথমিক পর্যায়ে ১শত ৫০মেট্রিক টন চাল, শিশু খাদ্যসহ শুকনো খাবার বাবদ ৮লক্ষ ৭৫হাজার টাকা এবং গোখাদ্য বাবদ ৩লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান