
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গোধুলী বাজারে গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন । পৌর শহরের গোধুলী বাজারে আধুনিক গণ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ১২ -জুন রোববার বিকেলে আধুনিক এ শৌচাগারের নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। গোধুলী বাজার হাট কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, ওয়ার্ড কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সুদাম সরকার, ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মাহাবুবুর রহমান ডালিম।
এ সময় আশপাশের বাসিন্দা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আধুনিক এ গণশৌচাগারটি সরকারী অর্থায়নে নির্মিত হচ্ছে। বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পৌরসভা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ