
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার হবিরবাড়ী জামিরদিয়ায় অবস্থিত দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফ্যাশনস্ লিমিটেডে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে স্কয়ার ফ্যাশনস্ লিমিটেডের কনফারেন্স রুমে ৭ই জুন হবিরবাড়ীর জামিরদিয়া স্কয়ার ফ্যাশনস্ লিমিটেডের অপারেশন্স পরিচালক বিপ্লব আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আহম্মেদ,পরিচালক (উপসচিব),পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।এসময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক,হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু,সমাজ সেবক হাজী বিল্লাল হোসেন সহ স্কয়ার ফ্যাশনস্ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভাটি স্কয়ার ফ্যাশনস্ লিমিটেড,স্কয়ার টেক্সটাইলস ডিভিশনের আয়োজনে সার্বিক সহযোগীতায়-পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় এবং জেলা কার্যালয় ময়মনসিংহ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ