
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রাস্তাপার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আজিজুল হক (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ই জুন) রাত পৌনে ৮টার দিকে বগুড়া-গাবতলী সড়কে শহরতলীর সাবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আহত আজিজুল হক মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ৮টার দিকে সাবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তায় দুইজনই পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথচারী অজ্ঞাত ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটরসাইকের চালক আজিজুল হক সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পা ভেঙে গেছে। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব বলেন দুর্ঘটনায় একজন মারা গেছেন শুনেছি। দুর্ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২