
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: আজ বিকেলে দাগনভূঞা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার পৌর শহরে অবস্থিত ন্যাশনাল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে সনদ বিহীন এক নার্সকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রোগীদের স্বাস্থ্য সমূহের সেবা নিশ্চিতকরণে বিভিন্ন বেসরকারি হসপিটালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ন্যাশনাল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজালা পারভীন রুহি সেলিনা আক্তার চায়না’র নার্সের ডিপ্লোমা সংক্রান্ত সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
এছাড়াও এ নার্স অপারেশন থিয়েটার এ্যাসিস্টেন্ট, রোগী দেখা, ইনজেকশন ও স্যালাইন পুশ করাসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকতেন বলে স্বীকার করেন। এ সময় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরো জানা যায়, ভোক্তা অধিকার আইনে সেলিনা আক্তার চায়নাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। গাজালা পারভীন রুহি জানান, জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান