
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল কক্ষে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাক নামে প্রাণ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। ররিবার (২৯ মে) সকালে শহরের এস,এস রোডস্থ হাফিজ প্লাজার ৪র্থ তলায় অবস্থিত নিরব আবাসিক গেস্ট হাউজের ৪০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মানিকডোবা গ্রামের শফিকুল ইসলাম ছেলে। সে সিরাজগঞ্জে প্রাণ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকুরী করতো। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাক গত রাতে ওই হোটেলে ছিলেন। সকালে নিজ কক্ষের বেলকুনিতে গিয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। এমন সময় তার হাতে থাকা স্টিলের একটি পাইপ বেলকুনির বাইরে থাকা বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, নিহতের মৃহদেহ হাসপাতাল মর্গে রয়েছে। তার ডান হাত ঝলছে গেছে। স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত