
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ নকল স্বর্ণের মুর্তি দিয়ে প্রতারণা করার অভিযোগে বগুড়ার কাহালুতে এক নারীসহ দুই জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছে থাকা একটি মুর্তিও উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতি সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রামে এক অভিযানে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্প। গেপ্তার দুইজন হলেন সাবানপুর গ্রামের ফরিদা পারভীন এবং গাইবান্ধার সাঘাটার চিনেরপুটুল গ্রামের আব্দুল জব্বার। তাদের বয়স যথাক্রমে ৩৫ ও ৫৫। বুধবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাবের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।
তিনি জানান, কাহালু মালঞ্চা ইউনিয়নের নকল স্বর্ণের মুর্তি নিয়ে প্রতারণা হয়ে আসছিল এমন গোপন সংবাদ ছিল র্যাবের কাছে। খবর যাচাই করে সাবানপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদার বাড়িতে একটি মুর্তি উদ্ধার হয়। এ সময় আব্দুল জব্বার ও ফরিদাকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। নজরুল ইসলাম আরও জানান, গ্রেপ্তাররা অনেকদিন ধরেই নকল স্বর্ণের মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছে থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদা ও জব্বার দুজনেই স্বীকার করেছেন। র্যাবের কর্মকর্তা বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান