
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশের অভিযানে ২৫০পি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ২৩শে ই মে, রাতি অনুমান সাড়ে ৮টার সময় শিবগঞ্জ থানার দেউলী কারিগড়পাড়া সাকিনস্থ দেউলী চান্দুর মোড় সংলগ্ন জনৈক আব্দুল মোতালেব এর বাড়ীর সামনে মাটির রাস্তার উপর হইতে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শিবগঞ্জ থানার দেউলী করিগরপাপা গ্রামের মোঃ কোরবান আলী এর ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামী শাহিনুর ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি মাদক মামলা রহিয়াছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা