
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের দু’জনই উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স ৬৫ ও অপরজন ৮ বছরের শিশু। তাদের নাম পরিচয় জানা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নারসিন হোসেন জানান, ওই বৃদ্ধ ও শিশু রেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ মৃধা জানান, দুর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান