
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামবাসী নীলগাই জবাই করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল। গাইটি খুব অসুস্থ থাকায় জবাই করে দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে জানিয়েছি। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান