
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চ মুল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। বুধবার (১১ মে ) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১ টার সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয়। এ ঘটনায় ব্যবসায় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান