
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার উদ্যোগে বাঙালীর প্রাণের উৎসব বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে ১৫দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়। জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবুসহ পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু
ভেড়ামারায় সাবেক মেয়র টুটুলের ওপর সন্ত্রাসী হামলা
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ