
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শনিবার (২৩ এপ্রিল) স্থানীয় মনপুরা কাবাব হাউজে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রিয়াদ আহমেদ চৌধুরী আজিজ রাজীব, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী প্রমূখ। এসময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্র লীগ নেতৃবৃন্দ ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্র ও শ্রমিক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাংবাদিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মুজাহিদ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল