
মোাস্তাফিজুর: নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় চার জন মাদকসেবিকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে, নলডাঙ্গা থানাধীন ব্রহ্মপুর গ্রামস্হ, জনৈক মোহাম্মদ আসলাম (৬০), পিতা মৃত আফসার আলী প্রামানিক, এর বসত বাড়ির দক্ষিণ পাশে, ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ (হাজির মাঠ) এর উত্তর-পূর্ব কোণে বসে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় আটক শরীফ আহম্মেদ(২০), পিতা মোঃ দুলাল মন্ডল, আকাশ প্রাঃ (১৯), পিতা মোঃ আজিজুল প্রাঃ, উভয় সাং চেউখালি দক্ষিনপাড়া, নাছিম উদ্দীন(১৯), পিতা মোঃ আব্দুল বাতেন, সাং ব্রহ্মপুর পশ্চিমপাড়া শাকিল আহম্মেদ(২০), পিতা মোঃ মোজাহার মন্ডল, সাং ব্রহ্মপুর সরকারপাড়া থেকে আটক করে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে, নলডাঙ্গা থানা পুলিশ বদ্ধ পরিকর,আসুন সবাই মিলে এই সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলে সচেষ্ট হই।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ