
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের কালীগঞ্জে এক বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাই করেছে টাকা। নিহত ব্যবসায়ী আইয়ুব আলী (৪০) উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে। জানাযায়,আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১ টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তারপথ রোধ করে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটে পড়ে গেলে দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহৃত রামদা ঘটনাস্থলে ফেলে রেখেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন