
মো.রফিকুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের জনগণ নেশাখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ। জানা যায়,দেউলী গ্রামের আনাচকানাচে বসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বখাটে যুবকরা বিভিন্ন ধরনের নেশা করে থাকে। তারা নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। এলাকার মানুষ এইসব নেশাখোরদের কারণে ঘরের বাহিরে কোন মালামাল রাখতে পারছে না। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটোখাটো চুরির ঘটনা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে আলহাজ্ব অ্যাডভোকেট মো.তোফায়েল আহমেদ খানের বাড়ীর সামনের টিউবওয়েল চুরি হয়েছে বলে জানা যায়।
টিউবওয়েলটি চুরি যাওয়ার কারণে বিশুদ্ধ পানির সংকটে পরেছে অত্র এলাকার সাধারণ মানুষ।এইসব নেশাখোরদের অত্যাচার থেকে মুক্তির জন্য এলাকার মানুষ দাবী করেন,এদেরকে দ্রুত নিয়ন্ত্রণ ও আইনের আওতায় নেওয়ার। সচেতন মহল জানান,এ ভাবে একের পর এক এদের উৎপাত বৃদ্ধি পেলে এলাকার মানুষ আরো বেশি অতিষ্ঠ হয়ে উঠবে। সচেতন মহলের দাবী,এদের গোরা এখনই উপরে দেওয়ার সঠিক সময় বলে মনে করেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া