
বরগুনা প্রতিনিধি: আমতলীতে সিটিজেল জার্নালিজম ও মিডিয়া এ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার এনএসএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। জানাগেছে,বে-সরকারী সংস্থা এনএসএস সিটিজেল জার্নালিজমকে সাধারণ মানুষের দ্বোর গোরায় পৌছে দিতে প্রশিক্ষণের আয়োজন করেন। বুধবার এনএসএস ট্রেনিং সেন্টারে নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব দীপু হাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক মোঃ রেজাউল করিম বাদল, সৈয়দ নুহু-উল আলম নবীন, এইচ এম কাওসার মাদবর, নাসরিন শিপু ও প্রজেক্ট অফিসার মোঃ তানজিলুর রহমান প্রমুখ। কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান