হোম » সারাদেশ » বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে চালিয়ে ১কেজি গাঁজা সহ ২ই  মাদক ব্যবসায়ী গ্রেফতার  ডিবি পুলিশ। বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবিপুলিশের একটি টিম  (১৭ই এপ্রিল) ২২.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানার জামিলনগর সাকিনস্থ জানে সেবা হাউজিং কমপ্লেক্স এর মাদানী মসজিদ এর উত্তর পার্শ্বে সাতমাথা হইতে তিনমাথা রেলগেট গামী পাকা রাস্তার উপর হইতে ১ কেজি গাঁজাসহ  রংপুর জেলার  কোতয়ালী সদর থানার গোকুলপুর  চওড়াপাড়া গ্রামের মৃত তফসির উদ্দিন ছেলে মোঃ আনোয়ার হোসেন মঞ্জু @ ড্যাপ (৫৩), ও মহাদেবপুর চওড়াপাড়া গ্রামের  মৃত আবেদ আলীর ছেলে মোঃ লাজু মিয়া (৩৭), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!