
মাহফুজুর রহমান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ধানের জমিতে ইঁদুর মারতে পাতানো বিদ্যুতের তারে জড়িয়ে রুবি টপ্য (৫২) নামের এক ব্যক্তি মারাগেছেন। রোববার (১৭এপ্রিল) বেলা সাড়ে দশটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রুবি টপ্য ওই এলাকার সুকা টপ্য ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশের জানায়, রোববার সকালে প্রকৃতির ডাক সারতে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে যায় রুবি টপ্য। সেখান থেকে পানি নেওয়ার জন্য পাশের ধান ক্ষেতে যায় সে। ওই ধানের জমিতে আগের রাতে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতানো হয়। পাতানো বিদ্যুতের তারে জড়িয়ে রুবি টপ্য সেখানেই বিদ্যুতায়িত হয়ে মারাযায়।
পরে, বেলা সাড়ে ১০টার দিকে রুবিটপ্যর ভাগিনা সানচু খালকোসহ প্রতিবেশিদের নিয়ে তাকে উদ্ধার করে বড়িতে নিয়ে যায়। জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত