হোম » সারাদেশ » বগুড়ায় কারারক্ষী আরিফুলকে ব্লেড মেড়ে রক্তাক্ত করায়, ৮জন কারারক্ষীকে শাস্তি

বগুড়ায় কারারক্ষী আরিফুলকে ব্লেড মেড়ে রক্তাক্ত করায়, ৮জন কারারক্ষীকে শাস্তি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় কারারক্ষী আরিফুল ইসলামকে ব্লেড মেরে রক্তাক্ত আহত করেছে এক হাজতী। ঘটনার পর আহত কারারক্ষী আরিফুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত হাজতীসহ ৮ জনকে বিভিন্ন কারাগারে শাস্তিমূলক স্থানান্তর করা হয়েছে।

বগুড়া জেলা কারাগার সূত্রে জানা যায়, বগুড়া কারাগারের বিভিন্ন বিষয়ে তথ্য নিশ্চিত করতে গত জানুয়ারি মাসে কক্সবাজার থেকে কারারক্ষি (সিআইডি) আরিফুল ইসলামকে বগুড়া কারাগারে বদলি করা হয়। আরিফুলের দায়িত্ব বগুড়া করাগারের অনিয়মগুলো আইজি প্রিজনের অফিসে রিপোর্ট করা।

বগুড়ায় কারাগারে দায়িত্বপালনকালে তিনি জানতে পারেন ,হাজতী হালিম বগাসহ কয়েকজন মাদক চক্রের সঙ্গে জড়িত । তাই তিনি হালিম বগাকে নজরে রাখেন। এ ঘটনায় হাজতী হালিম বগা গত ২ এপ্রিল মাদকের তথ্য দেওয়ার কথা বলে কারারক্ষি আরিফুলকে কাছে ডেকে নিয়ে গালে ব্লেড দিয়ে আঘাত করে। এতে আরিফুল আহত হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর হালিম বগাসহ ৮জনকে শাস্তিমূলক বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়। আটজনের মধ্যে হালিম বগাকে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয় এবং বাকি ৭ জনকে পাবনা ও রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার এসএম মহীউদ্দিন হায়দার জানান, মাদক সংক্রান্ত কোন ঘটনা নেই। বিশৃঙ্খলা করলে সেটা থামাতে গেলে ২ এপ্রিল বিকাল ৫টায় আরিফুল ইসলাম নামের এক কারারক্ষির গালে ব্লেড মেরে আঘাত করা হয়। পরে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। আরিফুল ১৪ দিনের ছুটিতে আছেন। আর এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!