
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে (০৬ এপ্রিল) বুধবার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন। অভিযানকালে বাজারের ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করায়, বিভিন্ন পণ্যের মেয়াদ না থাকায় এবং রমজান উপলক্ষে সাধারন ক্রেতাদের কাছ থেকে অধিক মুল্য রাখায় ও মিষ্টির দোকানের প্যাকেটে’র ওজন বেশি থাকায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ০৫ টি মামলায় ০৫ জন ব্যবসায়ীকে ৪১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাঙ্গরা বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি ও জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি। অভিযানকালে কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের দোকান জব্দ করে চেয়ারম্যান’র জিম্মায় দিয়ে যাওয়া হয়। সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন জানান, নিয়মিত অভিযানের কর্মসূচী হিসেবে আজকের এই অভিযান পরিচালনা করা হয়, আমাদের এই অভিযান কর্মসূচী অব্যাহত থাকবে। সকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২