হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে স্বামীর এসিড নিক্ষেপে আটদিন পর স্ত্রী মৃত্য

সিদ্ধিরগঞ্জে স্বামীর এসিড নিক্ষেপে আটদিন পর স্ত্রী মৃত্য

মোঃ জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ  (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দেওয়া এসিডে অগ্নিদগ্ধ স্ত্রী মোসাঃ রোজিনা আক্তার (২৭) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে  আট দিন পর মৃত্যুবরণ করেছেন। রোববার (৩ এপ্রিল) ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শওকত জামিল।

এর আগে গত রোববার (২৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি এলাকায় লতিফ বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া গার্মেন্ট কর্মী মোসাঃ রোজিনা আক্তারের শরীরে এসিড দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী মোঃ জহিরুল (৩৮)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। বুধবার (৩০ মার্চ) জহিরুলকে আড়াইহাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

ঘটনার দিন আসামী জহিরুল নেশা করার জন্য ভিকটিমের (স্ত্রী রোজিনা) নিকট টাকা দাবী করে। ভিকটিম নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাষন্ড স্বামী ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তার গায়ে এসিড নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তখন ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমের গায়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এই সুযাগে পাষন্ড স্বামী পালিয়ে যায়।

পরে ভিকটিমের আত্মীয়-স্বজন ও প্রতিবেশি ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় মা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে রেফার্ড করেন। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!