
রায়হান আলী,উল্লাপাড়া: উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নামে ভুল তথ্য দিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সোমবার আওয়ামী লীগ উল্লাপাড়া উপজেলা সংগঠনের কয়েকজন নেতা তাদের সমর্থকদের নিয়ে উল্লাপাড়া বিভিন্ন এলাকার জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ ব্যাপারে মঙ্গলবার (২৯ মার্চথ২০২২) কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া ও সংবাদপত্রে ওই শোভাযাত্রাটি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ বের করে বলে প্রচার ও প্রকাশিত হয়। বুধবার এই সংবাদের প্রতিবাদে আহুত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, কথিত শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী লীগ বের করেনি। দলের কয়েকজন নেতা একান্তই ব্যক্তিগতভাবে শোভাযাত্রাটি বের করেন। শোভাযাত্রার সংবাদে উল্লিখিত তথ্য মিথ্যা। তিনি এই সংবাদকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং গণমাধ্যম কর্মীদেরকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, বিটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নুল আবেদীন জয়, সংবাদিক এ আর জাহাঙ্গীর, সাহারুল হক সাচ্চু, রেজাউল করিম বাচ্চু, নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম সবুজ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল