
মাহফুজুর রহমান, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের পূর্ব পাশে সম্প্রতি গড়ে উঠেছে টায়ার, টিউব,পলিথিনসহ বিভিন্ন আবর্জনা পুড়িয়ে তেল তৈরির কারখানা। যেখানে পরিত্যাক্ত টায়ার পুড়িয়ে তৈরি হয় তেল। এর দূষিত কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। যা বাতাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে ক্যান্সারসহ,শ্বাস প্রশ্বাসজনিত নানা জটিল রোগ সৃষ্টি করছে। এ কারখানার দূষিত পানি বের হয়ে গিয়ে মিশছে তুলসীগঙ্গা নদীতে । এতে সংকট দেখা দিয়েছে দেশী মাছসহ বিভিন্ন জলাসয় প্রাণীর।এ ছাড়া ধানসহ মাঠের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমন তথ্য পাওয়ার পর ২৮ অক্টোবর ২০২১ইং মেসার্স মহন্ত রিসাইকেল প্লান কোম্পানি নামে টায়ার পুরিয়ে তেল তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ সহকারী কমিশনার ভুমি মোঃ কামরুজ্জামান সরকার। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তুু কিছু দিন যেতে না যেতেই আবারো চালু হয় এই অবৈধ কারখানা।
এলাকাবাসী জানান এই কারখানায় পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পরিত্যক্ত টায়ার পুরিয়ে তেল তৈরি করে আসছে একটি অসাধু চক্র। কারখানার মালিক দিপক চন্দ্র মহন্ত পালিয়ে থাকলেও কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করার পরও থেমে নেই কারখানার কার্যক্রম। ক্ষতি হচ্ছে পরিবেশ ও আবাদি ফসল। প্রসাশন কেন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন না।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, কারখানাটি দিনে না চলে রাতের আঁধারে চলার কারণে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এর আগেও এলাকাবাসীর অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার কারখানাটি চালু করেছে তবে অতি শীঘ্রই এই কারখানা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার