
সহদেব সূত্রধর, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় ঝিনাই নদীতে এক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।
এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে কাঞ্চনপুর ইউনিয়নের আকবর আলী খানের ছেলে আমজাদ খান (৪০) নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। ভুক্তভোগী স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমজাদ খান একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ