
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: জীপ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে বান্দরবানের লামা উপজেলায় ছোটন শীল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে চকরিয়া- লামা আলীকদম সড়কের বদুরঝিরি এলাকার উজির আলী টেকে এ দূর্ঘটনাটি ঘটে। ছোটনশীল আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ছাবেরমিয়া পাড়ার বাসিন্দা মৃত পরিমল শীলের ছেলে এবং বিআরবি গ্রুপের কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের এস আর ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকালে ছোটন শীল মোটর সাইকেল যোগে লামা-ফাঁসিয়াখালী সড়ক হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদস্থ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সড়কের বদুরঝিরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামি একটি জীপ গাড়ি ছোটন শীলের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় ছোটন শীল। ঘটনার পর ঘাতক চালক জীপগাড়িটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা