
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ১৭ই মার্চ ২১.৩০ ঘটিকায় ডিবির একটি চৌকস টিম শিবগঞ্জ থানার অভিরামপু্র গাজিমাতলা নামক স্থানের রফিকুলের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর হইতে ৩ কেজি গাঁজাসহ আসামী মোঃ ছপু প্রাং(৪৪), পিতা-মৃত মোজাম্মেল হোসেন ওরফে মোজা কেরানী, সাং-অভিরামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।
অপরদিকে আরেকটি ডিবি পুলিশের টিম গাবতলী থানার সারোটিয়া সাকিনস্থ মোঃ আনোয়ার হোসেন মন্ডল(৭০), পিতা-মৃত বদিউজ্জামান মন্ডল এর চাতালের সামনে ইটের রাস্তার উপর হইতে ২ কেজি শুকনো গাঁজাসহ আসামী মোঃ আতিকুর রহমান জনি (২৫), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-তরফমেরু পূর্বপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ ও গাবতলী থানায় মামলা রুজু করা হইয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান