হোম » অপরাধ-দুর্নীতি » বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ৷ বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয় ৷ আটককৃতরা হলেন, মোঃ নিজাম  (৩০) ও মোঃ সিরাজ মাতাব্বর (৩৫) ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজবা উদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ বসত ঘর হতে তাদের আটক করা হয় ৷ এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!